বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুমিল্লায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু, শনাক্ত ২১

কুমিল্লায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু, শনাক্ত ২১


কুমিল্লা ব্যুরো:


কুমিল্লায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২১ জনের দেহে।
কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানিয়েছেন, মৃতদের মধ্যে একজন আর্দশ সদর উপজেলার, একজন বরুড়ার, একজন লাঙ্গলকোটের ও একজন মনোহরগঞ্জের।
জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৮৮ জনে, যাদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৪৩ জন। সর্বশেষ চার জনসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৯ জনে।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৭৬ হাজার ২৩৯ জনের। রিপোর্ট পাওয়া গেছে ৭৬ হাজার ৯৬ জনের, যাদের মধ্যে ১২ হাজার ৮৮৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে।
কুমিল্লা জেলা থেকে বিদেশে যেতে ইচ্ছুক ১১০ জনের নমুনা দেয়া হয়েছিল, যাদের সবারই নেগেটিভ রিপোর্ট এসেছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com