শনিবার, ২০ Jun ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ফরিদপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ফরিদপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন রনী,ফরিদপুর:


আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটি ঘোষণা করার পর প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটি আয়োজিত এ বর্ধিত সভা শহরের চরকমলাপুরে সেরিন গার্ডেন রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে যুবলীগের এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মুনির মোঃ শহীদুল হক রাসেল, অর্থ সম্পাদক ও ফরিদপুরের ভাংগা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্পব মোস্তাফিজ, কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ জামান সজীব।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।বর্ধিত সভায় জেলার সকল উপজেলার যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও আহ্বায়কদ্বয় উপস্থিত ছিলেন। সভায় যুবলীগের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার ও যুগ্ন আহ্বায়ক খান মোঃ শাহ্ সুলতান রাহাত।এ অনুষ্ঠানে প্রায় পাঁচ ছয়শত যুবলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের অপেক্ষায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com