শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সিঙ্গাপুরে, জুনে করোনাকালীন বিধি নিষেধ শিথিল করা হতে পারে

সিঙ্গাপুরে, জুনে করোনাকালীন বিধি নিষেধ শিথিল করা হতে পারে

শাহাদাত রাসেল চৌধুরী বিশেষ প্রতিনিধি :

সিঙ্গাপুরে আগামী ১৩ই জুনের পর থেকে করোনাকালীন বিধি নিষেধের বিষয়ে শিথিলতা আসতে পারে একই সাথে সামাজিক জনসমাগমের ওপর বিধিনিষেধও তুলে নেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।
গতকাল সোমবার (৩১ মে) সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী  উল্লেখ করেন ইতোমধ্যে সিঙ্গাপুরে  করোনা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বিভিন্ন কমিউনিটিতেও করোনার প্রকোপ নিম্নগামী হয়েছে।
গতকাল জাতীয় টেলিভিশনে প্রচারকৃত এক ভাষণে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সিঙ্গাপুরে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের সংখ্যার কারণে দেশজুড়ে কঠোর করোনাবিধি আরোপ করা হয়। বর্তমানে করোনায় মৃত্যু ও সংক্রমণ সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশে বলেন, আপনাদের আন্তরিক সাপোর্টের ফলে করোনাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতে যেন করোনাপরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, কিংবা তৃতীয় ঢেউ শুরু না হয় সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী  আরও বলেন, করোনাকালীন বিধিনিষেধ শিথিল করা হলেও যদি সম্ভব হয়, ঘরে বসেই কাজ করুন। শুধুমাত্র যখন প্রয়োজন হবে অফিসে যান। একই সাথে কোন ধরণের অসুস্থতা বোধ করলে তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। করোনার ভ্যাকসিন নেয়া জনসাধারণকেও একই উপদেশ মেনে চলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com