শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দ্বিতীয় ঢেউয়ে প্রথম কোভিড আক্রান্ত শনাক্ত চিতলমারীতে

দ্বিতীয় ঢেউয়ে প্রথম কোভিড আক্রান্ত শনাক্ত চিতলমারীতে

মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী প্রতিনিধি:

বাগেরহাট) ঃ  চিতলমারীতে প্রায় ছয় মাস পর দ্বিতীয় ঢেউয়ে প্রথম কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।  চিতলমারী সদর বাজারের স্হানীয় ব্যবসায়ী আলী হোসেনের স্ত্রী মিনারা বেগম রেখার (৪৫) শরীরে করোনা শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়।
 উপজেলা প্রশাসন মঙ্গলবার (২৫ মে) বিকাল ৫ টায় ওই বাড়িটি লকড ডাউন(locked down) ঘোষণা করেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)  মোঃ লিটন আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইকরাম হোসেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান, বর্তমানে মিনারা বেগম রেখার শরীরে জ্বর রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়িটি লকড ডাউন ( locked down) ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com