সোমবার, ০৮ Jun ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ডিপজলের সংসার ভাঙলো

ডিপজলের সংসার ভাঙলো

ডেস্ক নিউজ:

ঢালিউডের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রতি মাসে একটি করে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তিনি। শুধু ঘোষণাতেই আটকে নেই এই প্রযোজক। ইতোমধ্যে শেষ করেছেন ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমার কাজ।এবার নতুন সিনেমার ঘোষণা দিলেন ডিপজল।

সিনেমার নাম ‘ঘর ভাঙা সংসার’। এটি নির্মাণ করবেন মনতাজুর রহমান আকবর।আগামী ১৬ জুন থেকে এ সিনেমার কাজ শুরু হবে বলে জানান ডিপজল। তিনি বলেন, প্রতি মাসের মাঝামাঝি একটি করে সিনেমা নির্মাণ করেছি। এ মাসে লকডাউনের কারণে প্রস্তুতি থাকা সত্ত্বেও শুরু করতে পারিনি। তবে আগামী মাসের ১৬ তারিখ থেকে নতুন সিনেমা নির্মাণ শুরু হবে।

নতুন সিনেমায় সংসার ভাঙা নিয়ে মেসেজ দিতে চান ডিপজল। তার ভাষায়, আমার প্রতিটি সিনেমায় বিনোদনের পাশাপাশি পারিবারিক ও সামাজিক বক্তব্য থাকে। যাতে দর্শক আনন্দের সঙ্গে শিক্ষণীয় কিছু পান।ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ডিপজল অভিনীত ‘সৌভাগ্য’ সিনেমাটি। প্রেক্ষাগৃহে এটি ভালোই চলেছে বলে জানান এ অভিনেতা। তিনি বলেন, দর্শক হলে এসে সিনেমাটি দেখেছে। এতে আমি খুব হ্যাপি। সিনেমাটি দর্শক স্বাস্থ্যবিধি মেনে দেখেছে।

আমার কথা হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে হলে এসে সিনেমা দেখতে হবে। ঘরে বসে থাকলে চলবে না।এদিকে চলচ্চিত্রের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন বলে মত দিয়েছেন জনপ্রিয় এ অভিনেতা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শিল্প মনস্ক ব্যক্তিত্ব। চলচ্চিত্রের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। বঙ্গবন্ধুর গড়া চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তিনিই এগিয়ে এসেছেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com