রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর আঞ্চলিক সড়ক আবারো দ্বিখন্ডিত

ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর আঞ্চলিক সড়ক আবারো দ্বিখন্ডিত

ভারী বর্ষণের আবারো ব্রাহ্মণবাড়িয়ায় একটি সড়কের নিচ থেকে মাটি সরে গিয়ে ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। গত বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টানা বৃষ্টিপাতের কারণে ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর আঞ্চলিক সড়কে এ ভাঙন সৃষ্টি হয়। এতে করে দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার লক্ষাধিক মানুষ।

সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করে তোলার কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর।জানা গেছে, সদর উপজেলার গোকর্ণ এলাকা থেকে নবীনগর উপজেলা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় পড়েছে। নবীনগরের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২৬ কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণ এলাকা থেকে নবীনগর পর্যন্ত নতুন সংযোগ সড়ক ও পাগলা নদীতে একটি বিশাল সেতু নির্মাণ করা হয়।

সেতু ও সংযোগ সড়কের কারণে দুই উপজেলার লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘব হয়।গত বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার ভোরে বৃষ্টিপাতের কারণে সড়কটির নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে আশ্রাফপুর গ্রামে সড়কের অংশের মাটি সরে গিয়ে ভেঙে দ্বিখণ্ডিত হয়ে পড়ে। এতে করে সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।স্থানীয়রা জানান, ভারী বর্ষণের কারণে প্রথমে সড়কের নিচ থেকে মাটি সরে যায়। বৃহস্পতিবার সড়কটি মাঝখান থেকে ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়।

এর ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সড়ক দিয়ে যাতায়াতকারীরা। তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।এ ব্যাপারে নবীনগর উপজেলা ইঞ্জিনিয়ার মো.নূরুল ইসলামের সাথে একাধিকবার মোঠয়ফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায় নি।উপজেলা নির্বাহী কর্মকর্তামোহাম্মদ মাসুম জানান, খবর পেয়েছি, আমরা ঘটনাস্থল পরির্দশন করতে যাবো।

দ্রুত সড়কটি যানবাহন চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে।উল্লেখ্য যে, গত ২৭ মে ভোরে বৃষ্টিপাতের কারণে সড়কটির সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর পশ্চিমপাড়ার অংশের মাটি সরে গিয়ে ভেঙে দ্বিখণ্ডিত হয়ে পড়ে। এতে করে সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।পরে স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে সড়কটি দ্রুত সংস্কার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com