বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনায় না ফেরার দেশে বিওজেএ`র সহ-সভাপতি মেজর (অবঃ) হামিম চৌধুরী

করোনায় না ফেরার দেশে বিওজেএ`র সহ-সভাপতি মেজর (অবঃ) হামিম চৌধুরী

করোনা আক্রান্ত হয়ে সকলকে কাঁদিয়ে, না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- বিওজেএ’র সহ-সভাপতি মেজর (অবঃ) হামিম চৌধুরী ।যিনি সোশ্যাল মিডিয়া এবং ফটোগ্রাফি জগতে ‘হানদালা হামিম’ নামেই সমধিক পরিচিত ছিলেন।সম্মিলিত সামরিক হাসপাতালে আজ বুধবার ১৭ জুন, বেলা ৩টা ০৩ মিনিটের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন! ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন।অগণিত মানুষের প্রিয় মানুষ হানদালা হামিম’র মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিওজেএ’র কেন্দ্রীয়-সহ দেশব্যাপী বিওজেএ’র সকল শাখা অঙ্গনে ।

মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে-সাথে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিওজেএ’র দফতর সম্পাদক ফকির আব্দুল্লাহ আল ইসলাম স্বাক্ষরিত এক শোক বার্তায় বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিওজেএ’র সভাপতি জাহিদ ইকবাল বলেন, বিওজেএ’র সহ-সভাপতি হামিম ভাইয়ের মৃত্যুতে আমরা শোকাহত, আমরা অশ্রুসিক্ত, আমরা বেদনায় ভাষাহীন, বাকরুদ্ধ! আমরা আমাদের পরম সহযোদ্ধাকে হারালাম, হারালাম একজন নির্ভীক সাহসী খাঁটি দেশপ্রেমিক মানুষকে ।

বিওজেএ’র সভাপতি জাহিদ ইকবাল শোকাহত চিত্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, মহামারী করোনায় হামিম ভাইসহ অনেক গুরুত্বপূর্ণ গণমাধ্যম কর্মীদের এভাবেই আমরা প্রতিনিয়ত হারাচ্ছি। কিন্ত স্বাধীন দেশে আজও আমাদের স্বাস্থ্য খাতের দৃশ্যমান কোনো উন্নতি হলো না। জানি না সামনে আমরা কে কখন হঠাৎ করে চলে যাই। দেশে দেশে করোনা মোকাবেলায় কার্যকরী যেসব পদক্ষেপ নেয়া হয়েছে সে তুলনায় আমাদের দেশের স্বাস্থ্যখাতের ব্যবস্থাপনা বিপুলাংশে প্রশ্নবিদ্ধ।

দেশ যেন সত্যিকারের এক মৃত্যুপুরীর দিকে ধাবিত হচ্ছে।জাহিদ ইকবাল আরো বলেন, সৃষ্টিকর্তা মহান আল্লাহই পারে চলমান এই মহামারীর কবল থেকে আমাদের রক্ষা করতে।মেজর (অবঃ) হামিম চৌধুরীর মাগফেরাত কামনায় জাহিদ ইকবাল সকলের নিকট দোয়া কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com