বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রিয়াংকার ত্রান তহবিলে ৩ মিলিয়ন মার্কিন ডলার জমা পড়েছে এ পর্যন্ত

প্রিয়াংকার ত্রান তহবিলে ৩ মিলিয়ন মার্কিন ডলার জমা পড়েছে এ পর্যন্ত

ডেস্ক নিউজ:

করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। কমছেই না দেশটিতে করোনার দাপট। এখন পর্যন্ত দেশটিতে শুক্রবার (২১ মে) পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৬৭৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জনের।

ভারতের মানুষের এমন অসহায়ত্ব দেখে এবার এগিয়ে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া আর তার জীবনসঙ্গী নিক জোনাস। নানাভাবে করোনায় আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন এই দম্পতি। ভারতের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ তহবিল গঠন করেছেন তারা। সে তহবিলে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন অন্যান্য তারকারাও। তহবিলে এখন পর্যন্ত জমা হয়েছে ৩ মিলিয়ন মার্কিন ডলার বা ২৫ কোটি টাকা। এই টাকার পুরোটাই ব্যয় হবে ভারতের করোনা মোকাবেলায়।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে অন্ধকার সময়ে মানুষের মানবিক দিকটি উন্মোচিত হলো। বোঝা গেল, আমরা একসঙ্গে শক্তিশালী। আমরা শুরুতে এক মিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা নিয়ে তহবিল খুলি। সবার স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে আমরা তা সহজেই পূরণ করে ফেলেছি। আমরা এখন আমাদের লক্ষ্য তিন মিলিয়ন মার্কিন ডলারে নিয়ে গেছি।’ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কা আরও লিখেছেন, আমাদের তহবিলে টাকার পাশাপাশি ৫০০ অক্সিজেন কনসেনট্রেটর আর ৪২২টি অক্সিজেন সিলিন্ডার আছে। এর মাধ্যমে আড়াই হাজার মানুষ অক্সিজেনের সুবিধা পাবেন। আর ১০টি টিকা কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের জন্য ফান্ডের ব্যবস্থা হয়ে গেছে। এই কেন্দ্রগুলোর মাধ্যমে ৬ হাজার মানুষকে টিকা দেওয়া সম্ভব। আপনাদের সহায়তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com