রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
কালিয়াকৈরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ি নিহত, পিস্তল উদ্ধার

কালিয়াকৈরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ি নিহত, পিস্তল উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আবু হানিফ(৩০) নামের এক মাদক ব্যবসায়ি নিহত হয়েছে। বৃহস্প‌তিবার (১৮ জুন) ভোরে হাবিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহত আবু হানিফ উপজেলার হাবিবপুর এলাকা কাঞ্চন শিকদারের ছেলে।

তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক, নারী নির্যাতন ও ডাকা‌তিসহ অন্তত ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানান, বৃহস্প‌তিবার (১৮ জুন) ভোরে হাবিবপুর এলাকায় মাদক ব্যবসায়ি হানিফের কাছে অবৈধ অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তি অভিযান চালায় পুলিশ। অভিয়ানকালে হা‌নিফ ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই হানিফ মারা যায়।

এই ঘটনায় কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মাহবুব হোসেন, সহকারী উপ-পরিদর্শক সুলতান ও আরও দুই কনস্টেবল আহত হয় । আহত‌দের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক এসআই মুক্তি মাহমুদ জানান, গেল রাতে হানিফের কাছে অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে দশ-বারোটি মাদক, নারী নির্যাতনসহ নানা অভিযোগে মামলা রয়েছে।ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com