শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
ঈদে ‘চড়া তালুকদার’ হয়ে আসছেন জাহিদ হাসান

ঈদে ‘চড়া তালুকদার’ হয়ে আসছেন জাহিদ হাসান

ঈদুল আজহাকে কেন্দ্র করে শুরু হয়েছে নাটকের শুটিং। এরই মধ্যে গাজীপুরের পুবাইলের হাউসগুলোতে চলছে বিভিন্ন নাটকের শুট।গতকাল মঙ্গলবার ক্রাউন এন্টারটেইনমেন্টের প্রযোজনা এবং আদিবাসী মিজানের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক ‘চড়া তালুকদার’-এর শুট পুবাইলের হাসনাহেনায় শুরু হয়েছে। ‘চড়া তালুকদার’ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।

এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘একটি সত্য ঘটনার আলোকে নাটকের গল্প। হাস্যরসের মধ্য দিয়েও আদিবাসী মিজানের চমৎকার গল্প দর্শকের মধ্যে ভাবনা জোগাবে। ঈদের সময় দর্শক সাধারণত হাস্যরসের নাটক দেখতে পছন্দ করেন। এই নাটকে তাঁরা ভরপুর আনন্দ পাবেন। পাশাপাশি পাবেন সামাজিক বার্তা।’জাহিদ হাসান আরো বলেন, ‘করোনার এই সময়ে আমরা সবাই অনেক যত্ন নিয়ে শুটিংয়ে অংশগ্রহণ করেছি।

প্রত্যেকেই নিজের জায়গায় সর্বোচ্চ সচেতন থাকার চেষ্টা করছি। স্বাস্থ্যবিধি মেনে সবাই কাজ করছি। আসলে নিজেকে সচেতন রাখা ছাড়া আর কোনো উপায় নেই। আবার কাজ না করেও থাকা যাবে না। তাই কাজ করতে হবে, আবার সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।’জাহিদ হাসান আরো বলেন, ‘এর আগেও আদিবাসী মিজানের নির্দেশনায় বেশ কয়েকটি খণ্ড নাটক, ধারাবাহিক নাটক, ঈদের ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। তাঁর নাটকের গল্পগুলো আমাদের সমাজের আশপাশের চরিত্রকে তুলে ধরার চেষ্টা করা হয়।

যে কারণে দর্শকের সঙ্গে নাটকগুলোর গল্পের চরিত্র খুব সহজে সংযুক্ত হতে পারে। এই নাটক সবাই পছন্দ করবেন বলে আশা করি।’ধারাবাহিকের রচয়িতা পরিচালক আদিবাসী মিজান নিজেই। সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেন বুলু ক্যামেরাম্যান হিসেবে কাজ করছেন। এতে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, ঊর্মিলা, সাজু খাদেম, আরফান, মুনিরা মিঠুসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com