বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
নওগাঁর মহাদেবপুরে ইরি বোরো মৌসুমের চাল ক্রয়ের উদ্বোধন

নওগাঁর মহাদেবপুরে ইরি বোরো মৌসুমের চাল ক্রয়ের উদ্বোধন


কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ 


নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ ইরি বোরো মৌসুমের চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। 
মঙ্গলবার ১১ মে বেলা সাড়ে ১১ টায় এ উপলক্ষে মহাদেবপুর সদর খাদ্য গুদাম প্রাঙ্গণে উদ্বোধনী সভার আয়োজন করা হয়।
মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে চাল ক্রয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও চাল সংগ্রহ কমিটির সভাপতি মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন। 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শওকত জামিল প্রধান, মহিষবাথান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাতাজী হাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা প্রমুখ।
উল্লেখ্য চলতি ইরি-বোরো মৌসুমে মহাদেবপুর উপজেলায় ২০ হাজার ৮৭৪ মেট্রিক টন চাল ক্রয় করা হবে। এর জন্য ৩১৯টি মিলার সরকারের সাথে চুক্তিবদ্ধ হন। সরকার চলতি মৌসুমে ৪০ টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্ত নেয়ায় মিলারেরা খুব খুশি বলেও জানান।
উদ্বোধনী দিনে উপজেলার পি কে অটো রাইস মিলের স্বত্বাধিকারী সীতানাথ কুন্ডু ৫ মেট্রিক টন চাল দেন। 
এ সময় উপজেলার বিশিষ্ট ধান চাল ব্যবসায়ী আলহাজ্ব আয়নাল হক, গোলাম মোস্তফা, শাহিনুর ইসলাম সহ বিভিন্ন মিলারেরা উপস্থিত ছিলেন। 
আগামী ১৬ আগস্ট পর্যন্ত চাল ক্রয় চলবে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com