শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা

পঞ্চগড়ে চা নিলাম কেন্দ্র চালু ২ সেপ্টেম্বর : রেলমন্ত্রী 

পঞ্চগড় সংবাদদাতা

আগামী ২ সেপ্টেম্বর পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার রাতে জেলা শহরের শের-ই-বাংলা পার্কে মুক্তমঞ্চে জেলা কৃষক লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, পঞ্চগড়ের সমতলের চা শিল্প অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এ জেলায় প্রথম সমতল ভূমিতে চা চাষ শুরু হয়, যা এখন উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বিস্তার হয়েছে। চা চাষিদের সুবিধার জন্য পঞ্চগড়ে চায়ের তৃতীয় নিলাম কেন্দ্র চালু করা হচ্ছে। আগামী ২ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও আমি উপস্থিত থেকে এই চায়ের নিলাম কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবো।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর রাজনীতির মূল লক্ষ্যই ছিল গরিব-দুঃখি-মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো। তাই তিনি সারা জীবন সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি সুখী-সমৃদ্ধ আত্মনির্ভরশীল দেশ গঠন করতে চেয়েছিলেন। কিন্তু খুনিরা তাকে তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার দেশ পরিচালনার ১৪ বছরে আজ পৃথিবীর বুকে বাংলাদেশ অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে। মানুষ এখন ঘরে বসেই সেবা গ্রহণ করছে।

নূরুল ইসলাম সুজন বলেন, যুগ যুগ ধরে এ দেশে আমরা অসম্প্রদায়িক ভাবনা নিয়ে বসবাস করে আসছি। কিন্তু বিএনপি ধর্মকে ব্যবহার করে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তাই এদের প্রতি সকলকে সজাগ থাকতে হবে।তিনি আরও বলেন, আমেরিকা আজ মানবাধিকারের কথা শোনায়, অথচ তারাই আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে অস্ত্র সরবরাহ করে পক্ষ নিয়েছিল।

পঞ্চগড় জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজার রহমান আজুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন, সহ-সভাপতি আবু তোয়বুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম, পৌর কৃষক লীগের সভাপতি আকতারুনাহার সাকি, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ। অনুষ্ঠানে কৃষক লীগের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন ও পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com