শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
“ঈদে বোঝা যাবে ডিপজল-মৌসুমীর ‘সৌভাগ্য’ কতটুকু প্রসন্ন হয়”

“ঈদে বোঝা যাবে ডিপজল-মৌসুমীর ‘সৌভাগ্য’ কতটুকু প্রসন্ন হয়”

শান্ত শান:

ঈদে নতুন সিনেমা মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রযোজক-নির্মাতারা সিদ্ধান্তহীনতায় রয়েছেন। বেশিরভাগই ছবি মুক্তির বিপক্ষে। কারণ, বেশিরভাগ প্রেক্ষাগৃহ বন্ধ। যে ক’টি খোলা আছে সেগুলোও প্রায় দর্শকশূন্য।
তবে এরমধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। ঈদ আসবে, নতুন ছবি আসবে না- তা তো হতে পারে না! এমন ভাবনা থেকে মুক্তি দিচ্ছেন তার নতুন ছবি ‘সৌভাগ্য’। এফ আই মানিক পরিচালিত সিনেমাটিতে ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। আরও আছেন কাজী মারুফ, তমা মির্জা, হাসান মাসুদ প্রমুখ।
ডিপজল বলেন, ‘মহামারির মধ্যেই দর্শকদের ঈদের বিনোদন দেওয়ার জন্য সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। ঈদ আসবে, সিনেমা আসবে না- এটা তো ভাবা যায় না। যেসব প্রেক্ষাগৃহে সিনেমাটি চালাবে তাদের বলে দিয়েছি, যাতে স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের সিনেমা দেখার সুযোগ করে দেয়। আমার সিনেমার প্রতি দর্শকের আলাদা আকর্ষণ রয়েছে। টিভিতে যখন আমার সিনেমা চলে তখন তাদের কাছ থেকে ব্যাপক প্রতিক্রিয়া পাই। সবাই জানেন, আমি গল্পনির্ভর সিনেমা করি। এই ছবিটিও ভালো গল্পে তৈরি। দর্শক নিরাশ হবেন না।’
তিনি আরও বলেন, ‘রিস্ক না নিলে সফল হওয়া যায় না। আমি রিস্ক নিয়েই সিনেমাটি মুক্তি দিচ্ছি। এতে অন্য নির্মাতারাও সিনেমা মুক্তি দিতে আগ্রহী হবে। দর্শকও হলমুখী হবে।’
‘সৌভাগ্য’ নির্মিত হয়েছে অমি বনি কথাচিত্রের ব্যানারে। জানা গেছে, এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর কোরবানির ঈদে চ্যানেল নাইনে প্রচার করা হবে।
২০১১ সালে শুরু হয় ছবিটির শুটিং। শেষ হলো ২০২০ সালের শেষ দিকে। মোট সময় লেগেছে ৯ বছর!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com