শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি ২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন জিপিএ-৫ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের দুটি, মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য!
করোনা পরিস্থিতি মোকাবেলায় খাগড়াছড়ি সেনাবাহিনীর মানবিক সহায়তা

করোনা পরিস্থিতি মোকাবেলায় খাগড়াছড়ি সেনাবাহিনীর মানবিক সহায়তা

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :


করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী সাধারণ মানুষের জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ০৯ মে ২০২১(রবিবার) খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও খাগড়াছড়ি সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলার প্রায় ২২০ পরিবার এই সহায়তা গ্রহণ করেন।

প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ০১ কেজি ডাল, ০১ লিটার তৈল, ০.৫ কেজি লবন, ০১ কেজি চিনি, ০১ টি সাবানসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়। 
করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মুহূর্তে দেশের জনসাধারণের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com