বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে হতদরিদ্র অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ।

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে হতদরিদ্র অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ।

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা নয়নশ্রী ইউনিয়নের তাশুল্যা উচ্চ বিদ্যালয় মাঠে আজ ৭ মে ২০২১ ইং তারিখ বেলা ১১ টায় নিম্ন আয়ের হতদরিদ্র অসহায় কর্মহীন বিভিন্ন শ্রেনী পেশার ৭৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু।

এসময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন! বৈশ্বিক করোনা মহামারীর শুরু থেকে তিনি সার্বক্ষনিক সবকিছু পর্যবেক্ষন করেন! সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনকে নির্দেশ দিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য! মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন মানবিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে! যতদিন মহামারী করোনা থাকবে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনার পক্ষে মানুষের পাশে থাকবে! বিএনপি জামাত হেফাজত করোনার এই দুঃসময়ে মানুষের পাশে না দাঁড়িয়ে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে! এরা দেশ ও জাতির শত্রু! এসকল মতলববাজ উগ্র সাম্প্রদায়িক অপশক্তি চক্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারীর শুরু থেকে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভয়কে জয় করে দিনরাত মানবিক সেবা নিয়ে মানুষের সেবায় নিয়োজিত আছে। মানুষের চরম এই দুঃসময়ে বিএনপি জামাত হেফাজতের কেউ মানুষের পাশে দাঁড়ায় নি! বিএনপি জামাত মানুষের জন্য রাজনীতি করে না! তারা ক্ষমতায় যাওয়ার লোভে দিনরাত দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে! বিএনপি জামাত হেফাজতের ষড়যন্ত্র সফল হবে না! তারা ধর্ম ব্যবসায়ী! তাদের অশুভ পরিকল্পনা সফল হবে না! যেকোন মূল্যে বিএনপি জামাত হেফাজতের অশুভ অপতৎপরতা রুখে দেওয়া হবে! বাংলাদেশে কোন সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা সহ্য করা হবে না! তাদের সকল প্রকার অপতৎপরতা রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি মোঃ আশরাফ আলী,যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ কামাল, সাংগঠনিক সম্পাদক অতুল সরকার জুয়েলসহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পলাশ চৌধুরী, পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলীপ কুমার মন্ডল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com