শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি ২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন জিপিএ-৫ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের দুটি, মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য!
শিশুদের জন্য বিশ্বে প্রথম করোনা টিকার অনুমোদন

শিশুদের জন্য বিশ্বে প্রথম করোনা টিকার অনুমোদন

ডেস্ক নিউজ:

বারো কিংবা তার চেয়ে বেশি বয়সী শিশু ও কিশোরদের জন্য মার্কিন কোম্পানি ফাইজার এবং জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে কানাডা। প্রথম দেশ হিসেবে এই বয়সীদের জন্য করোনা টিকার অনুমোদন দিল দেশটি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আজ বুধবার কানাডার ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ‘হেলথ কানাডা’ শিশু-কিশোরদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড টিকার অনুমোদন দেওয়ার ঘোষণা দেয়।  

হেলথ কানাডার চিফ মেডিকেল অ্যাডভাইজার সুপ্রিয়া শার্মা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শিশুদের করোনার সংক্রমণ থেকে সুরক্ষা দিতে কানাডায় এটিই প্রথম টিকা। মহামারির বিরুদ্ধে লড়াইয়ে কানাডার জন্য এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।’     

তিনি আরও বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাপ্ত তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে যে প্রাপ্তবয়স্কদের মতো এই টিকা শিশু-কিশোরদের করোনার সংক্রমণ ঠেকাতে পারে। এছাড়া উল্লিখিত বয়সীদের জন্য এই টিকাটি নিরাপদ বলে ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণ পাওয়া গেছে।

এদিকে ফাইজারের আবেদনের পরিপ্রেক্ষিতে টিকাটি ১২ বছর বয়সীদের দেওয়ার জন্য টিকা দেওয়ার বিষয়টি মূল্যায়ন করে দেখছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(এফডিএ)। দ্রুত এমন অনুমোদন চলে আসতে পারে।

ফাইজারের উদ্ভাবিত করোনার টিকা শিশুদের ক্ষেত্রে শতভাগ কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের শরীরে এই টিকা ভালো সহনীয় বলেও দাবি করা হয়েছে।

অন্যদিকে বায়োএনটেকের সিইও উগুর শাহিন বলেন, ‘আমরা সবাই স্বাভাবিক জীবনের অপেক্ষায় রয়েছি। আমাদের শিশুর জন্যও এটা আরও বেশি সত্য। সাম্প্রতিক পরীক্ষায় শিশুদের ওপরও করোনার টিকার কার্যকারিতা প্রমাণ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com