বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
চার মাস পরে দেশে ফিরলেন সাঞ্জু জন

চার মাস পরে দেশে ফিরলেন সাঞ্জু জন

দীর্ঘ চার মাস কোলকাতা থেকে দেশে ফিরলেন ঢাকাই চলচ্চিত্রের সুদর্শন নায়ক সাঞ্জু জন। একটি দেশের ভিসা সংক্রান্ত কাজে কোলকাতায় গিয়েছিলেন এ অভিনেতা কিন্তু পাসপোর্ট হাতে পাওয়ার আগেই করোনা ভাইরাসের সংক্রমনের কারনে লকডাউনে আটকে পড়েন তিনি। সাথে আরেক অভিনতা ইমতু রাতিশ ও তন্ময় ঘোষ ও আটকে পড়েন।

প্রথমে কয়েকদিন একটু মন খারাপ থাকলেও খুব দ্রুতই এই অভিনেতা এই লকডাউনের সময়কে কাজে লাগান। হোটেলের রুমে থেকেই শুরু করেন শরীর চর্চা। পাশা পাশি আহম্মেদ জিহাদের পরিচালনায় ওয়েব ফিল্ম ” থ্রি ” এর শুটিং শেষ করেছেন। এখানেও সহযোদ্ধা হিসেবে পেয়েছেন ইমতু এবং তন্ময়কে। অভিনয়ের পাশাপাশি নিজেরাই চিত্রগ্রাহকের কাজও করেছেন।

সাঞ্জু বলেন খুব ভালো একটি কাজ হয়েছে সবার পছন্দ হবে। এছাড়া পুরো সময়টা কোলকাতা থেকেও পরিবারের সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। নিজে নতুন নতুন রান্না করেছেন, মুভি দেখেছেন গান শুনে সময়টা উপভোগ করার চেষ্টা করেছেন। এরমাঝেই এমবাসি খুলেছে, পাসপোর্ট হাতে পেয়ে দীর্ঘ চার মাস পরে দেশে ফিরেছেন অভিনেতা সাঞ্জু জন। ফিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন “হোম সুইট হোম”।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com