বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মানবতার ভ্যান যোগে অসহায়, শ্রমজীবী ও কর্মহীন রোজাদার মানুষের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ইফতার বিতরণ উদ্বোধন

মানবতার ভ্যান যোগে অসহায়, শ্রমজীবী ও কর্মহীন রোজাদার মানুষের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ইফতার বিতরণ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে আজ ০২ মে ২০২১ ইং, রবিবার বিকাল ৫ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে হইতে মানবতার ভ্যান যোগে শ্রমজীবী ও অসহায় কর্মহীন রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ সেবার ব্রত নিয়ে নিরবিচ্ছিন্ন ভাবে মানুষের সেবায় নিয়োজিত আছে। মানবতার ভ্যান যোগে শ্রমজীবী ও অসহায় কর্মহীন রোজাদার মানুষের মাঝে প্রতিদিন ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে পাড়া মহল্লায় ইফতার বিতরণ করা হবে মর্মে ঘোষণা দেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক করোনা মহামারীর শুরু থেকে বিভিন্ন মানবিক সেবা নিয়ে স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। মানবতার ভ্যান যোগে শ্রমজীবী ও অসহায় কর্মহীন রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করার জন্য স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, কাজী শহিদুল্লাহ লিটন, আবদুল আলিম বেপারী, কাজী মোয়াজ্জেম হোসেন, সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, একেএম আজিম, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, শাহ্জালাল মুকুল, মেহেদী হাসান মোল্লা, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন, উপ দপ্তর সম্পাদক অ্যাড. মনির হোসেন, রাহুল দাস, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী সহ কেন্দ্রীয় ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com