বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
শাহজালালে কাস্টমস প্রিভেন্টিভ কর্তৃক ২.৮ কেজি স্বর্ণ উদ্ধার।

শাহজালালে কাস্টমস প্রিভেন্টিভ কর্তৃক ২.৮ কেজি স্বর্ণ উদ্ধার।

বিমানবন্দর প্রতিনিধি:

০১/০৫/২০২১ খ্রি: তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক সৌদি আরব থেকে আগত একজন যাত্রীর নিকট হতে ২.৮০০ কেজি স্বর্ণ উদ্ধার ও আটক করা হয় ।

কমিশনার, কাস্টম হাউস, ঢাকার নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ০১/০৫/২০২১ তারিখ আনুমানিক দুপুর ০১:২৫ ঘটিকায় সৌদি আরব থেকে আগত ফ্লাইট নং SV 3580 এর মাধ্যমে আসা যাত্রী জয়নাল আবেদীন গ্রীণ চ্যানেল অতিক্রম কালে তার সাথে থাকা ব্যাগেজে কোন স্বর্ণবার বা স্বর্ণালংকার আছে কিনা জানতে চাওয়া হলে তিনি তা অস্বীকার করেন। পরবর্তীতে যাত্রীর সাথে থাকা ব্যাগেজ স্ক্যানিং করলে একটি চার্জার লাইটের মটর, খেলনা এবং ফ্লাক্সের ভেতর হতে প্রায় ২.৮০০ কেজি গোল্ড উদ্ধার করা হয়।

আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮০ লক্ষ টাকা।

পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম জয়নাল আবেদিন এবং বাড়ি নোয়াখালী জেলায়।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে এবং যাত্রীকে বিমান বন্দর থানায় সোপর্দ করা এবং ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com