বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে ২৪ ঘণ্টায় ১৪৯ জন করোনায় আক্রান্ত

গাজীপুরে ২৪ ঘণ্টায় ১৪৯ জন করোনায় আক্রান্ত

গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫১১ জনে।

৫০১ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের রিপোর্ট পজিটিভ আসে।বুধবার বিকেলে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন।

সিভিল সার্জন বলেন, গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। তাদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ও সদরে সর্বাধিক ১০১ জন। এছাড়া কালিয়াকৈরে ২৭ জন ও শ্রীপুরে ২১ জন। কালীগঞ্জ ও কাপাসিয়ায় নতুন করে কোনো আক্রান্ত নেই।

এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্ত দুই হাজার ৫১১ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৩০৯ জন, কালীগঞ্জে ১৯৮, কাপাসিয়ায় ১৫৩, শ্রীপুর উপজেলায় ২৬৯ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১৫৮২ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৮ জন। বুধবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯৯ জন।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গাজীপুর জেলায় বুধবার পর্যন্ত ১৮ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভ হয়েছে দুই হাজার ৫১১ জনের।করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com