বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজধানীতে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা থাকবে

রাজধানীতে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা থাকবে

ডেস্ক নিউজ:

করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বজায় রেখে রাজধানীতে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। রোববার (২৫ এপ্রিল) সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

এর আগে গত ২৩ এপ্রিল দোকানপাট ও শপিংমল খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে অবশ্যই মানতে হবে স্বাস্থ্যবিধি।এদিকে ঈদের আগে সর্বাত্মক লকডাউনের মধ্যেই রোববার (২৫ এপ্রিল) দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ায় হুড়মুড়িয়ে আসছেন ক্রেতারা। স্বাস্থ্যবিধি মানা আর না মানার দ্বন্দ্বে ক্রেতা-বিক্রেতা। নেই মুভমেন্ট পাসের কোনো তোয়াক্কা। এদিকে শর্ত মেনে সুরক্ষার ব্যবস্থা না নিলে দোকান বন্ধ রাখার নির্দেশ মালিক সমিতির।

বেলা বাড়তে বাড়তেই কানায় কানায় পূর্ণ রাজধানীর নিউমার্কেটের ভেতর ও বাইরের অংশ। সকাল ১০টায় মার্কেট আর শপিংমল খোলার কথা কিন্তু তার আগে থেকেই ভিড় লেগে যায় দোকান মালিক কর্মচারীদের। দিনের শুরুতেই স্বাস্থ্যবিধি তোয়াক্কাহীন। চোখে পড়ে অকেজো জীবাণুনাশক টানেল ও দূরত্ব শূন্যের কোঠায়।সকালে ধূলাবালি ঝেড়ে পসরা সাজিয়ে বসতে বসতে দুপুর। সময় গড়াতেই চেহারা পাল্টে যেতে থাকে বাজারের। তবে গত বছর জীবাণুনাশক টানেল ছাড়াও কিছু স্বাস্থ্যবিধি মার্কেট কর্তৃপক্ষ নিলেও এবার তার পুরোপুরি অনুপস্থিত রয়েছে।বেলা বাড়তেই কঠোর স্বাস্থ্যবিধি মানার সর্বোচ্চ শর্ত হুমড়ি খেয়ে পড়ে স্বাস্থ্যবিধি মানা আর মানানোয় ক্রেতা বিক্রেতাদের মুখোমুখি দোষারোপে।এ ছাড়া লকডাউনের সময়টিতে মার্কেট শপিংমলে যেতে মুভমেন্ট পাস নেয়ার কথা থাকলেও সবার কাছে যেন অপ্রয়োজনীয় বিধি বলেই জানা গেছে।এর আগে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন জানান, স্বাস্থ্যবিধি মানতে না পারলে দোকান বন্ধ রাখতে হবে।তবে মার্কেট ও শপিংমলের কারণে করোনা সংক্রমণ বাড়ার যে শঙ্কা তা ক্রেতা বিক্রেতা উভয়ের সচেতনতার ওপরই নির্ভর করছে বলে মনে করে মালিক সমিতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com