বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
‘জীবন ঘোর অনিশ্চিত’-ঋতুপর্ণা

‘জীবন ঘোর অনিশ্চিত’-ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক:

এক অদ্ভুত সময়ে দাঁড়িয়ে রয়েছে দেশ। মাথার উপরে ক্রমশ ঘন হচ্ছে করোনার ছায়া। অতিমারীর দিনগুলিতে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এই সময়ে দাঁড়িয়ে শুক্রবার বিষণ্ণতার ছোঁয়া লাগা এক টুইট করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। লিখলেন, ‘জীবন ঘোর অনিশ্চিত।’

গত মার্চেই করোনা আক্রান্ত হয়েছিলেন টলিউড তারকা। যেতে হয়েছিল আইসোলেশনে। তবে আপাতত সুস্থ তিনি। তবুও এই ঘোর ক্রান্তিকালে তাঁর টুইটে বিষাদের সুর। ঠিক কী লিখেছেন ঋতুপর্ণা? শুক্রবার সকালে তাঁকে নিজের টুইটারে লিখতে দেখা যায়, ‘‘জীবন ঘোর অনিশ্চিত। প্রতিদিনই এক যুদ্ধ। সমুদ্রের অসংখ্য ঢেউয়ের মতো একের পর এক বাধাকে পেরিয়ে যেতে হয়। তবুও আমরা আশাকে হারাতে পারি না। আমাদের স্বপ্ন দেখতে হবে। যাঁরা আক্রান্ত তাঁদের সকলের জন্যই প্রার্থনা ও আরোগ্য করে যেতে হবে। ঈশ্বর আমাদের ব্রহ্মাণ্ডকে রক্ষা করুন।’’

কেবল লেখাতেই নয়, সঙ্গের ছবিতেও বিষণ্ণতার স্পর্শ। সেখানেও নায়িকা যেন এক বিষাদ প্রতিমা। নদীর তীরে দাঁড়িয়ে তোলা সেই ছবিতে দেখা যাচ্ছে তাঁর খোলা চুল এসে ছুঁয়ে দিচ্ছে মুখ। কপালে লাল টিপ। দু’চোখ ও গোটা মুখেই যেন মনখারাপের প্রকাশ।

আসলে গোটা দেশেই রাতারাতি লাফিয়ে বাড়তে শুরু করেছে সংক্রমণ। অন্য সব দেশকে দৈনিক সংক্রমণে কেবল হারিয়ে দেওয়াই নয়, রোজই সেই রেকর্ড ভেঙে নয়া নজির গড়ছে ভারত। সেই ভয়াবহতার স্পষ্ট চিহ্ন আমাদের রাজ্যেও। বাদ নেই বাংলার বিনোদন‌ দুনিয়াও। কৌশিক সেন, ইন্দ্রাণী দত্ত থেকে শুরু করে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান- অনেকেই সংক্রমিত হয়েছেন। সব মিলিয়ে, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার লাইন সামান্য বদলে বলাই যায়, ‘এ বড় সুখের সময় নয়, এ বড় আনন্দের সময় নয়।’

সেই ঘোর আশঙ্কার সময়ে দাঁড়িয়ে ঋতুপর্ণার এই পোস্ট। তবে নিরাশার মধ্যেই আশার দিকে এগিয়ে চলার বার্তাই দিয়েছেন অভিনেত্রী। সকলকে ভরসা জুগিয়েছেন। সাহস জুগিয়েছেন বিপদের সামনেও অবিচলিত থাকার। তাঁর পোস্টের উত্তরে নেটিজেনরা তাঁকেও সাবধানে থাকার বার্তা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com