রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে কৃষক আবুল বেপারীর ৬ বিঘা জমির ধান কেটে কার্যক্রমের শুভ সূচনা করেছে স্বেচ্ছাসেবক লীগ

মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে কৃষক আবুল বেপারীর ৬ বিঘা জমির ধান কেটে কার্যক্রমের শুভ সূচনা করেছে স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিনিধি:

আজ ২৩ এপ্রিল রোজ শুক্রবার সকাল ০৬ঃ০০ টায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে কৃষক আবুল বেপারীর ৬ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আহবানে করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে! যেকোন দূর্যোগ দুর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে! বৈশ্বিক করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে সরকারি ঘোষিত লকডাউনের দ্বিতীয় ধাপে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সারাদেশে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, ফ্রি অক্সিজেন, অ্যাম্বুলেন্স ও টেলিহেলথ সার্ভিস, লাশ বহন, গোসল, জানাজা, দাফন ও সৎকারের ব্যবস্থা করেছে। অসহায় কর্মহীন মানুষের বাড়ী বাড়ী খাদ্য সহায়তা দিতে মানবতার ভ্যান চালু করা হয়েছে! সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ! সেবার ব্রত নিয়ে সংগঠনের পথচলা। সেবার মানসিকতা নিয়ে কাজ করতে স্বেচ্ছাসেবক লীগ সদা প্রস্তুত।

সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু বলেন বিশ্ব মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার লক্ষ্যে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে ধান কাটা কর্মসূচীর শুভ সূচনা করা হয়েছে। সারাদেশে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা অসহায় কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে প্রস্তুত রয়েছে! সেবার ব্রত নিয়ে স্বেচ্ছাসেবক লীগের পথচলা! দূর্যোগ দূর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ সবসময় সেবার ব্রত নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে! মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ যেকোন ঝুঁকি নিতে প্রস্তুত রয়েছে!

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, কাজী মোয়াজ্জেম হোসেন, বানিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক, মহিলা সম্পাদক সালমা হাই টুনি ,উপ ধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন বাবর,মুন্সি নজরুল ইসলাম, মোঃ ফয়সাল, আবু জাফর, কামাল হোসেন রাকিব, সদস্য ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ইসহাক, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিশাদ শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন,সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামীম চৌধুরী চঞ্চল সহ স্থানীয় বিভিন্ন উপজেলা পৌরসভা ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com