বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কারিনা কাপুরের মাস্কের দাম ২৬ হাজার টাকা!

কারিনা কাপুরের মাস্কের দাম ২৬ হাজার টাকা!

বিনোদন ডেস্ক:

অতিমারীর পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে মাস্ক। রাস্তায় রাস্তায় এখন মাস্কের বিপণি। কেউ নামী দোকানে গিয়ে কেনেন, কেউ রাস্তার পাশের দোকান থেকেই মুখ ঢাকার অস্ত্রটি কিনে ফেলেন। অনেকে আবার ‘ইউজ অ্যান্ড থ্রো’ মাস্কও ব্যবহার করেন। দামের হেরফের তো রয়েইছে। বেশি হলে কত হতে পারে? গুগলে কলকাতার মাস্কের দাম জানতে চাইলে প্রাথমিকভাবে ২৫০ টাকা পর্যন্ত দাম দেখা যায়। তার বেশি হলে মধ্যবিত্ত বড় জোর ৫০০ টাকা পর্যন্ত উঠতে পারেন শখের খাতিরে। কিন্তু ২৬ হাজার টাকার মাস্ক পরবেন কি? আপনি নাই পরতে পারেন। করিনা কাপুর (Kareena Kapoor) পরেন। হ্যাঁ, ২৬ হাজার টাকার মাস্কই পরেন বলিউডের নবাব সইফ আলি খানের (Saif Ali Khan) বেগম।ক্রমাগত বাড়ছে করোনা (Corona Virus) আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে মাস্ক পরার পরামর্শ দিয়েছিলেন অনেকেই। ব্যতিক্রম নন করিনা কাপুর (Kareena Kapoor)। সোশ্যাল মিডিয়ায় মাস্ক পরা সেলফি পোস্ট করে সকলকে সতর্ক করেছিলেন নায়িকা। সেই ছবি থেকেই নায়িকার মাস্কের দাম প্রকাশ্যে আসে। যে ব্র্যান্ডের মাস্ক করিনা পরেছেন অনলাইনে তাঁর দাম ৩৫৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় তা ২৬ হাজার টাকার বেশি। আবার যে টি-শার্টটি করিনার পরনে রয়েছে। তার দাম প্রায় ১২ হাজার টাকা। অর্থাৎ মাস্কের দাম টি-শার্টের থেকেও বেশি। দু’টি মিলিয়ে মোট ৩৮ হাজার টাকার সামগ্রী রয়েছে করিনা কাপুরের পরনে। তাই নেটদুনিয়ার চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছেন নায়িকা। তাতে অবশ্য তেমন কোনও হেলদোল নেই নবাবপত্নীর। তিনি আপতত নিজের ফিটনেস চর্চায় মন দিয়েছেন। বাড়িতে থেকেই নিজেকে ফিট রাখার ব্রত নিয়েছেন। সেই ছবি আবার ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com