বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অবশেষে ঈদে আসছে ‘রাধে’

অবশেষে ঈদে আসছে ‘রাধে’

ডেস্ক নিউজ:

নিজের গত জন্মদিনে বলিউড সুপারস্টার সালমান খান ভক্তদের জানিয়েছিলেন চলতি বছরের ঈদেই মুক্তি পেতে পারে প্রভুদেবার পরিচালনায় তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে’। সত্যিই সেই কথা রেখেছেন ‘ভাইজান’। দুই বছর পর আগামী ১৩ মে পর্দায় দেখা যাবে সালমানের জাদু।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) প্রকাশ পেয়েছে ‘রাধে’র ২ মিনিট ৫১ সেকেন্ডের টিজার। যেখানে সিনেমাটির নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে। মারপিট, নায়ক-খলনায়কের প্রতিদ্বন্দ্বিতা, এ সবের সঙ্গেই সমান্তরালভাবে থাকা নায়ক-নায়িকার প্রেমের গল্প রয়েছে এতে। সম্ভবত এই সিনেমাতেই প্রথম চুম্বন দৃশ্যে দেখা গেল সালমানকে। অভিনেতাকে ছক ভাঙতে দেখে উচ্ছ্বসিত ভক্তরাও।

২০০৯ সালে প্রভুদেবার ‘ওয়ান্টেড’-এর মতো এই সিনেমায় সালমান অর্থাৎ ‘রাধে’ পেশায় একজন পুলিশ অফিসার। তার নায়িকা ‘দিয়া’র ভূমিকায় অভিনয় করছেন দিশা পাটানি। অভিনেত্রীর প্রেমিক অর্থাৎ টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফ অভিনয় করবেন তার দাদার চরিত্রে। খলনায়ক হিসেবে দেখা যাবে রণদীপ হুডাকে।

২০১৪ সালে ‘কিক’ সিনেমায়ও একসঙ্গে কাজ করেছিলেন সালমান-রণদীপ। ‘রাধে’র নানা দৃশ্যের ঝলক মনে করিয়ে দিচ্ছে ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক্সট্র্যাকশন’-এ রণদীপের চরিত্রের কথা। এখানেও রণদীপের সেই একই রকম লম্বা চুল, টেনে বাঁধা। এ বার খলের ভূমিকায় সামনে আসবেন তিনি।

প্রভুদেবার বাকি সব উপাদানও উপস্থিত ‘রাধে’তে। থাকবে নাচের গান। সালমানের সঙ্গে সেই গানে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকে।

করোনা মহামারির জন্য দোলাচলে ছিল ‘রাধে’-র মুক্তির তারিখ। আগে সালমান বলেছিলেন, সিনেমা দেখতে গেলেও মানুষ এবং প্রেক্ষাগৃহের তরফ থেকে যাতে সব ধরনের সাবধানতা মানা হয় সে দিকে গুরুত্ব দিতে হবে। প্রদর্শকরাও প্রেক্ষাগৃহে এই সিনেমা মুক্তির অনুরোধ করে চিঠি দিয়েছিলেন সালমানকে। শেষমেশ সবার মুখে হাসি ফুটিয়ে ঈদের উপহার হিসেবে বড় পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মে একসঙ্গে মুক্তি পাবে ‘রাধে’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com