শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
হাসপাতালে ভর্তি ব্রায়ান লারা

হাসপাতালে ভর্তি ব্রায়ান লারা

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক ক্রিকেটার ব্রায়ান লারা। তবে ইংল্যান্ডের মাটিতে চলমান ওয়ানডে বিশ্বকাপেও ভারতের টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসের বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছিলেন উইন্ডিজের এই কিংবদন্তি। এজন্য অনেক দিন ধরেই ভারতে অবস্থান করছেন লারা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ জুন) হোটেলে নিজের রুমে অবস্থানকালে বুকে ব্যথা অনুভব করেন ব্রায়ান লারা। এরপর তাৎক্ষণিকভাবে মুম্বাইয়ের গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

চিকিৎসকরা জানিয়েছেন, হার্টে সামান্য সমস্যা রয়েছে লারার। তবে হাসপাতালের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, এখন সুস্থ আছেন লারা।

লারার শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে অবশ্য এখন পর্যন্ত কিছুই বলেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শিগগিরই তার বর্তমান অবস্থা নিয়ে হাসপাতালটির পক্ষে থেকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com