শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ওয়াসিমের ও মহাপ্রস্থান

ওয়াসিমের ও মহাপ্রস্থান

ডেস্ক নিউজ:

শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ওয়াসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াসিম মারা গেছেন।

জায়েদ খান আর‌ও জানান, কয়েকদিন আগে অসুস্থ হওয়ার পর ওয়াসিমকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে সেখান থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আবার অসুস্থ হয়ে পড়লে শনিবার শাহাবুদ্দিন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি মারা যান।

১৯৭২ সালে ‘ছন্দ হারিয়ে গেলো’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে ঢাকাই সিনেমায় ওয়াসিমের অভিষেক। নায়ক হিসেবে যাত্রা শুরু হয় মহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ সিনেমার মাধ্যমে। এক সময় বাণিজ্যিক সিনেমায় অপরিহার্য নায়ক হয়ে ওঠেন তিনি।

ওয়াসিম অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘ছন্দ হারিয়ে গেলো’, ‘রাতের পর দিন’, ‘দোস্ত দুশমন’, ‘দি রেইন’, ‘রাজদুলারী’, ‘বাহাদুর, ‘মানসী’, ‘সওদাগর’, ‘নরম গরম’, ‘বেদ্বীন’, ‘ঈমান’, ‘লাল মেম সাহেব’ ইত্যাদি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com