মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
যশোরে করোনার সাথে টিকা গ্রহণকারী বাড়ছে

যশোরে করোনার সাথে টিকা গ্রহণকারী বাড়ছে


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:


যশোরে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সাথে টিকা (ভ্যাকসিন) গ্রহণকারীর সংখ্যা বাড়ছে। টিকা নেয়ার জন্য প্রতিদিন মানুষ কেন্দ্রে ভিড় করছেন। শনিবার জেলায় ৫ হাজার ৫শ’ ১৪ জন নারী পুরুষ করোনার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন। এর আগে বৃহস্পতিবার টিকা নিয়েছিলেন ৪ হাজার ৫শ’ ৭০ জন। এদিকে, এদিন যশোরে নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। 
সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা.রেহনেওয়াজ জানান, শনিবার টিকা গ্রহনকারী ৫ হাজার ৫শ’ ১৪ জনের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৮টি কেন্দ্র থেকে ২ হাজার ৩শ’ ৯৪ জন যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৪টি কেন্দ্র থেকে ১১০ জন,  পুলিশ হাসপাতালের কেন্দ্র থেকে ৩শ’ ৭০ জন, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্রে থেকে ২শ’  জন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ৫শ’২২ জন,  চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি থেকে ২শ’৯৫ জন,  মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ৭শ’ ৩৩ জন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ৪শ’ ৭০ জন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ১শ’ জন ও  অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র ৩শ’ ২০ জন । মোট ২১ হাজার ৭শ’ ৪৪ জনের মধ্যে পুরুষ ১৪হাজার ৭ শ’৬৮ ও মহিলা রয়েছেন ৬ হাজার ৯শ’ ৭৬ জন। ডা. রেহেনেওয়াজ জানান, টিকা গ্রহণে সব শ্রেণি পেশার মানুষের মাঝে আগ্রহ দেখা যাচ্ছে।  করোনার সংক্রমণ থেকে রেহাই পেতে মানুষ টিকা গ্রহণের জন্য কেন্দ্রে ছুটছেন। মাঝে করোনার দাপট কমে যাওয়ায় মানুষ টিকা নিতে খুব বেশি আগ্রহী ছিলেন না। এখন আবার টিকা নিতে মানুষ কেন্দ্রে কেন্দ্রে ভিড় করছেন। এদিকে ডা. রেহেনেওয়াজ আরও জানান, শনিবার যশোর জেলায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ১৪ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) ল্যাবে ২৩ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে কোভিডের জীবাণু ধরা পড়েছে। এদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়নি। নতুন শনাক্ত ৫ জনই সদর উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ১৬ এপ্রিল পর্যন্ত জেলায় ৩২ হাজার ৮শ’ ৭৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পেয়েছি। তাতে ৫ হাজার ৮শ’ ৩২ জন কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৯ জন নারী পুরুষ। এর মধ্যে যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মৃত্যু হয়েছে ৬৮ জনের। আর ঢাকায় ৬ জন খুলনায় ৪ জন ও সাতক্ষীরার হাসপাতালে মারা গেছেন ১জন। এক প্রশ্নে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, টিকা গ্রহণ করে স্বাস্থ্য বিধি মেনে চললে করোনা থেকে রেহাই পাওয়া সম্ভব। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com