রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
গাজীপুরে বধূর আত্মহত্যা, স্বামী আটক

গাজীপুরে বধূর আত্মহত্যা, স্বামী আটক

গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বধূ গাজীপুরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া আলম মার্কেট এলাকার মাইনুল ইসলাম টিটুর মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী সাকিব মৃধাকে (২৬) আটক করেছে পুলিশ। তিনি ওই এলাকার মো. সাইদ মৃধার ছেলে।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য এ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের (টঙ্গী সার্কেল) সহকারী কমিশনার থোয়াই অং প্রু মারমা জানান, সাকিব নেশা করেন। বিভিন্ন সময় নেশা করা নিয়েও স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হতো।

রাত সাড়ে ৯টার দিকেও ভিক্টিমের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ/মামলা হয়নি। তবে (লিখিত অভিযোগের পর) তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলেন তিনি।

নিহতের ভাই সাজিদুল ইসলাম জানান, দুই বছর আগে স্থানীয় আলম মার্কেট এলাকার মো. সাইদ মৃধার ছেলে সাকিব মৃধার সাথে একই এলাকার মাইনুল ইসলাম টিটুর মেয়ে তানজিনার সাথে বিয়ে হয়। তানজিনা এবার এসএসসি পাশ করেছে।

মঙ্গলবার সকালে শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয় তানজিনা ঘরের দরজা খুলছে না। পরে দরজা ভেঙে ঘর থেকে অচেতন অবস্থায় ঝুলন্ত থাকা তানজিনাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com