শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি ২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন জিপিএ-৫ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের দুটি, মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য!
নওগাঁর মহাদেবপুরে প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্টে জরিমানা ও মাস্ক বিতরণ

নওগাঁর মহাদেবপুরে প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্টে জরিমানা ও মাস্ক বিতরণ

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
১৫ এপ্রিল ২০২১

নওগাঁর মহাদেবপুরে কঠোর বিধিনিষেধ (লকডাউন) বাস্তবায়নের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ১৫ এপ্রিল দুপুরে মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতার উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা ও জনসচেতনতার ক্যাম্পেইনের অংশ হিসেবে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান মিলন।

উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা অনুযায়ী মোট ৬ টি মামলায় ১১শত টাকা জরিমানা করা হয়।

এছাড়া উপজেলা সদরের মাছের মোড়, পোস্ট অফিস মোড়, বকের মোড়, মধ্য বাজার, কাঁচা বাজার ও মাছ বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাদের মাস্ক নেই তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সকলকে মাস্ক বাধ্যতামূলক ব্যবহার করার জন্য কঠোরভাবে জানান।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, স্থানীয় সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন, বরুণ মজুমদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।###

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com