শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
এবার সৌদি আরবে ১০ রাকাত তারাবীর নামাজের নির্দেশ

এবার সৌদি আরবে ১০ রাকাত তারাবীর নামাজের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক:

এবারের রমজান মাসে পবিত্র মক্কা ও মদিনায় তারাবির নামাজ ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত করার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সৌদি গেজেটের বরাত দিয়ে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই দুই মসজিদের দায়িত্বে থাকা শেখ আবদুল রহমান আল সুদাইস এ তথ্য নিশ্চিত করে জানান, পবিত্র রমজান মাসে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি থেকে মুসল্লিদের নিরাপদে রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

শেখ আবদুল রহমান আরও বলেন, এই দুই মসজিদের প্রধান তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান করোনার এই পরিস্থিতিতে ওমরাহ পালনকারী ও নামাজ আদায় করতে আগতদের জন্য সবচেয়ে ভালো সেবা নিশ্চিতে সার্বক্ষণিক চেষ্টা করছেন। সব সময় খোঁজ খবর রাখছেন।

মসজিদ কর্তৃপক্ষ রমজানে ওমরাহ পালনকারী ও নামাজ আদায় করতে আসা সবার জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের সহায়তায় সর্বাধিক জনবল ও পর্যাপ্ত প্রযুক্তিগত ব্যবস্থা নিয়েছে বলেও জানান আল সুদাইস।

এর আগে, রমজানে করোনা থেকে সুরক্ষার জন্য সৌদি আরবের দুই প্রধান মসজিদে ইতিকাফ ও ইফতার আয়োজনে নিষেধাজ্ঞা দেয়া হয়। সেইসঙ্গে মসজিদের পরিচালন ক্ষমতা কমিয়ে আনা হয়।

এদিকে, সৌদি আরবে সোমবার (১২ এপ্রিল) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ সোমবার এ ঘোষণা দিয়েছে।

খবরে বলা হয়েছে, নতুন চাঁদ দেখা যাওয়ায় শাবান মাসের শেষ দিন ছিল আজ সোমবার। তাই ১৩ এপ্রিল থেকে (মঙ্গলবার) পবিত্র রমজান মাস শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com