বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্যারিসে গুলিতে নিহত

প্যারিসে গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালের সামনে বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১২ এপ্রিল) রাজধানীর হেনরি ডুনান্ট হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। খবর সিএনএন এর।

ঘটনার পরপরই বন্দুকধারী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে সিএনএন এর খবরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩৩ বছর বয়সী ওই ব্যক্তিকে ‘ইচ্ছাকৃতভাবে’ গুলি করে হত্যা করা হয়েছে।

আহত ৩৩ বছর বয়সী নারী হাসপাতালের নিরাপত্তারক্ষী বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে নিহত ব্যক্তির সঙ্গে ওই নারীর আহত হওয়ার ঘটনার কোনো যোগসূত্র পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা গুরুতর। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com