বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাবনায় ২৪ ঘণ্টায় ১৭ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

পাবনায় ২৪ ঘণ্টায় ১৭ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

পাবনা প্রতিনিধি:

সারা দেশের মতো পাবনাতেও করোনা করোনাভাইরাসের রোগী ও করোনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাবনায় ২৪ ঘণ্টায় ১৭ জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে একজন মারা গেছে। ফলে জেলায় করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা দাঁড়াল ১২ জনে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান জানান।

তিনি জানান, রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলায় ৪১ জন, নওগাঁয় দুই জন, নাটোরে ১৯ জন, জয়পুরহাটে তিন জন, বগুড়ায় ৯১ জন, সিরাজগঞ্জে ২৮ জন ও পাবনায় ১৭ জন রয়েছেন। একই সময় বগুড়ায় একজন ও পাবনায় একজন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনাভাইরাসে আক্রান্ত ৪৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে আট জনকে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এর আগে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (৫ এপ্রিল) ও মঙ্গলবার (৬ এপ্রিল) চার জনের মৃত্যু হয়েছে। মৃতরা হচ্ছেন– রাজশাহীর দুর্গাপুর উপজেলার আরিফুল (৪৩), নওগাঁ জেলার রাজ্জাক (৬০), নগরীর দড়িখরবোনা এলাকার রেজাউল করিম ও সালেক (৬০)। এছাড়াও বুধবার (৭ এপ্রিল) বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সদস্য তারিকুল ইসলাম শেপ (৫৩) করোনায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৮ মার্চ রামেক হাসপাতালের চিকিৎসক এমএ হান্নানসহ (৪৯) আরেকজনের মৃত্যু হয়।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনার সংক্রমণ গত কয়েক সপ্তাহের চেয়ে এখন অনেক বেশি। হাসপাতালের ২৫ ও ২৭ নম্বর ওয়ার্ডটি করোনা রোগীদের জন্য নতুন করে করা হয়েছে। বাড়ানো হয়েছে চিকিৎসার সরঞ্জাম। রোস্টার করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেবা দিচ্ছেন। তবে কেবিন ও আইসিইউতে রোগী পরিপূর্ণ হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com