শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চিত

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চিত

ডেস্ক নিউজ:

বাংলাদেশ সফরে আসার আগে করোনার ধাক্কা লেগেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে। বাংলাদেশে লকডাউনের কারণে ৫ দিন পিছিয়ে গেছে পাকিস্তান যুবা দলের সফর। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১২ এপ্রিল বাংলাদেশে আসার কথা ছিল তাদের। কিন্তু দেশে সম্প্রতি করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ১৭ এপ্রিল চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

বর্তমানে লাহারে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বাংলাদেশে এসে কোয়ারেন্টিন শেষে সিলেটে চার দিন ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।

সিরিজের প্রথম তিনটি ওয়ানডে সিলেটে আর বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে স্টেডিয়ামে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com