বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নিঁখোজের পাঁচ দিন পর যুবদল নেতার লাশ উদ্ধার

নিঁখোজের পাঁচ দিন পর যুবদল নেতার লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি :

নিখোঁজের পাঁচ দিন পর পাবনার আটঘরিয়া থেকে শাজাহান আলী (৪০) নামের এক যুবদল নেতার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৫ এপ্রিল) বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের একটি টয়লেটের সেফটি ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাজাহান পাবনা শহরের শালগাড়ীয়া এলাকার তোফাজ্জল হোসেন ছেলে এবং নয়ন ফটোস্ট্যাটের মালিক।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানা জানান, নিহত শাজাহান জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। কেউ তাকে পরিকিল্পতভাবে হত্যা করেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

নিহতের বড় ভাই ফরিদুল ইসলাম জানান, গত ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজের ফটোস্ট্যাট দোকান থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান যুবদল নেতা শাজাহান আলী।
তারপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো খোঁজ পায়নি পরিবার। পরদিন ১ এপ্রিল এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
এদিকে, সোমবার বিকেলে আটঘরিয়ার গঙ্গারামপুর গ্রামের আবুল কাশেমের বাড়ির পেছনের টয়লেটের সেফটি ট্যাংক থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের স্বজনেরা গিয়ে লাশ শনাক্ত করেছে। তবে কে বা কারা তাকে হত্যার পর এখানে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারলে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com