বুধবার, ১৭ Jun ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ছাই ২২টি ঘড়বাড়ি

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ছাই ২২টি ঘড়বাড়ি


মোঃওয়াদুদ হোসেনঃঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে আগুনে পুড়ে ৯টি পরিবারের ২২টি ঘড়বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার(০৪ এপ্রিল) রাতে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের চমেশ্বরী গ্রামে আব্দুল হাইয়ের বাসার রান্নাঘর থেকে এই আগুনের ঘটনাটি ঘটে।
সোমবার(০৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইতিমধ্যে শুকনো খাবার ও কম্বল দিয়েছেন তিনি।
ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজনেরা বলেন,রাতে খাবার পরে সকলে ঘুমিয়ে পড়ে সকলে। হঠাৎ করেই আব্দুল হাইয়ের বাসার রান্নাঘর থেকে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনটি ছড়িয়ে গিয়ে সকলের বাসায় লেগে যায়। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।
ক্ষতিগ্রস্থ শহিদুল ইসলাম বলেন, রাতে চাচাতো ভাই আব্দুল হাইয়ের বাসার রান্নাঘর থেকে আগুন লাগে। খুব দ্রুত আগুন ছড়িয়ে আমাদের সকলের বাড়িতে লেগে যায়। আগুনে ঘড়ে থাকা প্রতিটি জিনিস পুড়ে ছাই হয়ে যায়।  শুধু গরু-ছাগল ছাড়া কোন কিছু বাঁচানো আমাদের পক্ষে সম্ভব হয়নি। আজ আমরা সকলে খোলা আকাশের নিচে বসে আছি। একেবারে নি:স্ব। আগুনের পুড়ে আমাদের প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বড়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রভাত কুমার সিং জানান,ঘটানাটি শুনার পড়ে সেখানে গিয়ে ক্ষতিগ্রস্থদের নামের তালিক নেয়া হয়েছে। ইতিমধ্যে সেই তালিকা উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে দেয়া হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ মামুন বলেন,ইতিমধ্যে ক্ষতিগ্রস্থদের মাঝে কিছু শুকনো খাবার দেয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহযোগিতা করা হবে আশ্ববাস দিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com