শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুরে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১০১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।  টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় দ্বীপ ফ্লোরেস থেকে পূর্ব তৈমুর অনেক বাঁধ উপচে বন্যার পানি ছড়িয়ে পড়লে কয়েক হাজার বাড়িঘর নিমজ্জিত হয়েছে।  

বিবিসি জানায়, ইন্দোনেশিয়াতেই ৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সরকারি কর্মকর্তারা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র রাদিত্য জাতি জানান, কাদা ও চরম প্রতিকূল আবহাওয়ায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে। ধ্বংসস্তুপের পাহাড় অনুসন্ধান ও তল্লাশি অভিযান বাধাগ্রস্ত করছে।

রোববার প্রবল বর্ষণে নদীগুলি উপচে ওঠায় আশেপাশের সমস্ত অঞ্চল ভেসে যায়। বাঁধ ছাপিয়ে বন্যার পানি শহরে ঢুকে পড়ায় ভিটে হারিয়েছেন অনেকেই। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে প্রত্যন্ত এলাকাগুলো পানি-কাঁদায় ঢেকে রয়েছে। ব্রিজ, রাস্তা ঘর-বাড়ি কিছুই আলাদা করে চেনা যাচ্ছে না। 

এমন দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com