সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
লকডাউনের প্রথম দিনে রাজধানীর বেগম বাজারে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাদ্য ও মাস্ক বিতরণ

লকডাউনের প্রথম দিনে রাজধানীর বেগম বাজারে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাদ্য ও মাস্ক বিতরণ

০৫ এপ্রিল ২০২১ খ্রিঃ
বেগম বাজার, ঢাকা।

ডেস্ক নিউজ:

দ্বিতীয় ধাপে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে রাজধানীর বেগম বাজারে আজ ৫ এপ্রিল ২০২১ ইং তারিখ রোজ সোমবার দুপুর ০২ঃ০০ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন আমরা বিশ্ব মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছি! লকডাউন চলাকালে অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন বৈশ্বিক করোনা মহামারীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে! সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় সরকার দ্বিতীয় ধাপে লকডাউন ঘোষণা করেছে! দ্বিতীয় ধাপে ঘোষিত লকডাউনের আজ প্রথম দিন! অসহায় কর্মহীন মানুষ যাতে খাদ্য কষ্টে না ভোগে সেই বার্তা সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস! বিত্তশালী সামর্থবানদের খাদ্য সহায়তা নিয়ে অসহায় কর্মহীন মানুষের মাঝে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সংগঠনের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়সাল আহসান উল্লাহ’র সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত খাদ্য ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, বানিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক, সদস্য কামাল হোসেন রাকিব , আবু জাফর , আসাদুজ্জামান আসাদ,মনিরুজ্জামান পামেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com