বুধবার, ১০ Jun ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বধূ বেশে তাসনুভা আনান

বধূ বেশে তাসনুভা আনান

শান্ত শান:

তাসনুভা আনান। রূপান্তরিত (ট্রান্সজেন্ডার) নারী হয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই সাহসী পথচলা এখন অনেকের অনুপ্রেরণা। তাসনুভা গত নারী দিবসে সংবাদ পাঠিকা হিসেবে আত্মপ্রকাশ করে আলোচিত হয়েছেন। এবার তিনি বউ সেজেছেন। তবে বিয়ের পাত্রী হিসেবে নয়, আহাম ফ্যাশন হাউসের ফটোশুটের জন্য তাকে নববধূ সাজতে হয়েছে। অর্থাৎ মডেল হিসেবে তাসনুভার আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।
গতকাল (২ এপ্রিল) রাজধানীর বারিধারায় আহাম কার্যালয়ে গৌতম সাহার কোরিওগ্রাফিতে তাসনুভা ক্যামেরার সামনে দাঁড়ান। এ প্রসঙ্গে তাসনুভা বলেন, ‘আহাম নামের নতুন একটি ব্র্যান্ডের জন্য ব্রাইডাল শুট করেছি। এ জন্য আমাকে বধূ সাজতে হয়েছে। কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হলো।’

ভবিষ্যতে কি মডেলিংয়ে আরো দেখা যাবে? এমন প্রশ্নের উত্তরে তাসনুভা বলেন, ‘আপাতত মাস্টার্স শেষ করতে চাই। এর মধ্যে ভালো কাজের সুযোগ থাকলে সেগুলো করবো। এখন পড়াশোনা আর নিউজ পড়া নিয়েই থাকতে চাই। অবশ্য দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সেগুলোর শুটিং শুরু হলে করবো।’
সংবাদ পাঠিকার কাজটি বেশ উপভোগ করছেন জানিয়ে এই রূপান্তরিত নারী বলেন, ‘এটি খুবই সম্মানজনক পেশা। আমি মনে করি আমার জীবনের সন্মানের যদি কোনো জায়গা হয় তবে এই কাজটি হবে মাইলফলক। এর মাধ্যমে আমাদের ট্রান্স মেয়েদের কাজের সুযোগ তৈরি হলো। সে ক্ষেত্রে নিজেদের যোগ্যতা বড় একটি বিষয়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com