শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শাহজালাল বিমানবন্দরে কাস্টম হাউস, ঢাকা কর্তৃক স্বর্ণসহ বিমানের এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান হেলপার গ্রেফতার

শাহজালাল বিমানবন্দরে কাস্টম হাউস, ঢাকা কর্তৃক স্বর্ণসহ বিমানের এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান হেলপার গ্রেফতার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিনিধি:

কাস্টমস প্রিভেনটিভ কর্মকর্তাগণ আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১.১৬০ কেজি স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একজন কর্মচারী কে আটক করেছে।

আটককৃত এই কর্মচারীর নাম ঝন্টু চন্দ্র বর্মণ যিনি বাংলাদেশ বিমানে এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান হেলপার হিসেবে কর্মরত আছেন।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস, ঢাকার কর্মকর্তাগণ জানতে পারেন যে, দুবাই হতে ঢাকাগামী বিমান বাংলাদেশের ফ্লাইট নং বিজি ৫০৪৬ এর মাধ্যমে স্বর্ণ চোরাচালান সংঘটিত হবে।

চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আগত ফ্লাইট নং বি জি ৫০৪৬ এ রামেজিং কালে বিমানের অভ্যন্তরে থাকা এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান হেলপার জনাব ঝন্টু চন্দ্র বর্মণ এর আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বর্ণ থাকার বিষয়ে অস্বীকার করেন। পরবর্তী তে অধিকতর জিজ্ঞাসাবাদে তিনি সীটের হাতলে স্বর্ণ থাকার বিষয়ে স্বীকার করেন।

ঝন্টু বর্মণ এর দেয়া তথ্য মোতাবেক সীট নং ২১ সি এর হাতল ভেতর থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্হায় ১.১৬০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয় ।

আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে এবং উদ্ধারকৃত স্বর্ণবার রাষ্ট্রীয় গুদামে জমা প্রদান করা হয়েছে।

চোরাচালানের অভিযোগে গ্রেফতারকৃত বিমানকর্মী কে থানায় সোপর্দ করা এবং ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com