রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শশুর বাড়ি বেড়াতে এসে জামাইয়ের আত্বহত্যা

শশুর বাড়ি বেড়াতে এসে জামাইয়ের আত্বহত্যা

স্টাফ রিপোর্টারঃ


নড়াইলের লোহাগড়ায় শশুর বাড়ি বেড়াতে এসে জামাই আজম মীর (২১) স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্বহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের তেলগাতী গ্রামের হাশেম আলী মীরের ছেলে আজম মীর (২১)’র সাথে লোহাগড়া উপজেলা জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামের মিঠু মোল্যার মেয়ে শামীমা খানম (১৯)’র সাথে এক মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দম্পত্য জীবন সুখের ছিল না। গত মঙ্গবার শবে বরাত উপলক্ষে জামাই আজম মীর শশুর বাড়ি বেলটিয়া বেড়াতে আসেন।

বুধবার স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন নিয়ে বাগ-বিতন্ডা হয়। এরই জের ধরে বৃহস্পতিবার রাত ৩টার দিকে জামাই আজম মীর ঘরের আড়ার সাথে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্বহত্যা করেন।।বৃহস্পতিবার সকালে খবর পেয়ে লোহাগড়া থানার এসআই মাসুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com