শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নতুন জীবন শুরু করলেন ওমর সানী-মৌসুমীর ছেলে

নতুন জীবন শুরু করলেন ওমর সানী-মৌসুমীর ছেলে

ডেস্ক নিউজ:

বিয়ে করলেন তারকা দম্পতি মৌসুমী-ওমর সানির একমাত্র ছেলে ফারদিন। তার স্ত্রী কানাডা প্রবাসী সাদিয়া রহমান আয়েশা। গত ২৬ মার্চ তারা বিয়ের পিঁড়িতে বসেন বলে জানান ওমর সানি।
আজ ফেসবুকে এই নবদম্পতির ছবি প্রকাশ করে লাইভে আসেন ওমর সানি। এসময় তিনি বিয়ের খবর জানান। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় তিনি বলেন, ‘২৬ মার্চ আমার ছেলের আকদ সম্পন্ন হয়েছে। আকদ করে আমরা বউ নিয়ে এসেছি। ওদের জন্য দোয়া করবেন।’

এদিকে ৯ এপ্রিল পাঁচতারা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার কথা থাকলেও এখন তা হচ্ছে না। ঈদের পরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করা হবে বলে জানান ওমর সানি।
মৌসুমী-ওমর সানির ছেলের স্ত্রী জন্মসূত্রে বাংলাদেশি। কুমিল্লার মেয়ে আয়েশা মা–বাবার সঙ্গে কানাডায় থাকেন। তার পড়াশোনা ও বেড়ে ওঠা সেখানেই। কয়েক মাসে আগে ফারদিনের সঙ্গে আয়েশার পরিচয়। একপর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, এরপর ভালো লাগা। সে কথা দুই পরিবারের সঙ্গে ভাগাভাগি করেন দুজন। এরপর পারিবারিক আলোচনার ভিত্তিতে বিয়ের দিন-ক্ষণ ঠিক করা হয়।
বেশ আগে ফারদিন পরিচালনায় নাম লেখিয়েছেন। ‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেন। তাছাড়া, বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন। রেস্তোরাঁ ব্যবসায় পুত্রের সাফল্যে বেশ আনন্দিত মৌসুমী-ওমর সানি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com