বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঘোড়াঘাটে সোনালী ব্যাংকের ১ জন কর্মচারী করোনায় আক্রান্ত

ঘোড়াঘাটে সোনালী ব্যাংকের ১ জন কর্মচারী করোনায় আক্রান্ত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সোনালী ব্যাংক লিঃ ওসমানপুর শাখায় কর্মরত ১ জন ব্যাংক কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ জনে দাঁড়ালো।

এর মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন।১৬ জুন মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ।আক্রান্ত ব্যক্তি হলেন, ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ নুরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র জয়নাল আবেদীন (৪২)। তিনি বর্তমানে সোনালী ব্যাংক লিঃ ওসমানপুর শাখায় কর্মরত আছেন।

ডাঃ নূর নেওয়াজ আহমেদ জানান, তিনি রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ল্যাবে পরীক্ষার জন্য নমুনা জমা দিলে আজ তার করোনা ভাইরাস (কোভিড-১৯) পজেটিভ ফলাফল এসেছে।

উক্ত ব্যাংকে কর্মরত আর একজন কর্মচারী মোঃ নাজমুল হুদা জানান জয়নাল আবেদীন নমুনা দেয়ার পরেও ৩ দিন অফিস করেছেন! এ নিয়ে ব্যাংকের অনেকেই আতংকিত। এলাকার জনসাধারণ জরুরী ভিত্তিতে এখনই ওসমানপুরের শাখাটি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com