সোমবার, ০৮ Jun ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাইফের চায়ের দোকান, সামনে বসে ছবি তুললেন সারা

সাইফের চায়ের দোকান, সামনে বসে ছবি তুললেন সারা

ডেস্ক নিউজ:

‘সইফ চা ওয়ালা’। দোকানের সামনে বসে সারা আলি খান। আবার হাসিমুখে ছবিও তুললেন অভিনেত্রী।

কিন্তু সইফ হঠাৎ চায়ের দোকান খুললেন কেন? তা হলে কি অভিনয় এবং নবাবিকে ছেড়ে চা বিক্রিতে মন দিলেন তিনি? নেটমাধ্যমের রসিকতা কিন্তু বলে, চা বিক্রিই হল উন্নতির প্রথম সোপান।

এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরই নেতিবাচক। এ সবই নামের বিড়ম্বনা! এ সইফ সেই সইফ নন। ছবিতে চায়ের দোকানটি জনৈক ব্যক্তির। তবে তিনি কে, তা জানা যায়নি। সারার বাবার মতোই তাঁরও নাম হয় তো সইফ। আবার এমনও হতে পারে, সইফ আলি খানের ভক্ত চা-বিক্রেতা প্রিয় অভিনেতার নামেই নিজের দোকানের নাম রেখেছেন। বাবার নামে চায়ের দোকান দেখে খুনসুটি জেগেছে সারার মনে। দোকানের সামনে দাঁড়িয়ে ছবি তোলার লোভ সামলাতে পারেননি সারা। ধবধবে সাদা রঙের সালোয়ার পরে ‘সইফ চা ওয়ালা’র সঙ্গে ছবি তুলে ইনস্টআগ্রামে স্টোরি দিলেন সারা।

মাঝেমধ্যেই সারাকে মজার মজার পোস্ট করতে দেখা যায় ইনস্টাগ্রামে। কখনও শ্যুটিংয়ের সেট থেকে, কখনও আবার আক্কেল দাঁত তুলতে গিয়ে নানা মজার ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী। এ বারও নেটাগরিকদের হাসানোর সুযোগ ছাড়লেন না তিনি। সারার মতো সইফ যদিও নেটমাধ্যম ব্যবহার করেন না, মেয়ের এই খুনসুটির কথা কি তবে জানতে পারবেন না ছোটে নবাব? 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com