রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কাজী হায়াৎ এখন সুস্থ

কাজী হায়াৎ এখন সুস্থ

ডেস্ক নিউজ:

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। শারীরিক অবস্থার উন্নতি হওয়ার ছাড়পত্র পেয়েছেন তিনি। রোববার (২৮ মার্চ) দুপুরে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে তাকে। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে কাজী মারুফ। তিনি বলেন, নমুনা পরীক্ষা করে আব্বার করোনার ফলাফল নেগেটিভ আসছে। তারপরই হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বাসায় যাওয়ার অনুমতি দিয়েছে। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা আর আল্লাহ কাছে শুকরিয়া প্রকাশ করছি। 

এর আগে ২ মার্চ করোনা প্রতিরোধের টিকা নিয়েছিলেন কাজী হায়াৎ। ৬ মার্চ করোনায় আক্রান্ত হন তিনি। তার ফুসফুসের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর চিকিৎসকদের পরামর্শে বাসায় তার চিকিৎসা চলছিল। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় (১৬ মার্চ) হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্মাতা ও অভিনেতা কাজী হায়াতকে। 

শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় রোববার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে আইসিইউতে নেয়া হয় তাকে। পরে ২৩ মার্চ রাতে কেবিনে নেওয়া হয় কাজী হায়াতকে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com