সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা হেফাজতের

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা হেফাজতের

ডেস্ক নিউজ:

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা করেছে হেফাজতে কর্মীরা। হামলায় আজমিরীগঞ্জ থানার ওসি, দুই এসআই, এক এএসআইসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ভাঙচুর করা হয় পুলিশের পিকআপ ও একটি মোটরসাইকেল।  পুলিশ জানায়, রোববার (২৮ মার্চ) দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় এলাকায় হেফাজত কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হেফাজত কর্মীরা মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা করে। এ সময় থানার ওসি নুরুল ইসলামসহ ৭ পুলিশ আহত হয়। গুরুতর আহত অবস্থায় পুলিশের দুই এসআইকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হেফাজত কর্মীরা পিছু হটে। 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, আমি পিকআপ নিয়ে নোয়াগড় এলাকায় পৌঁছা মাত্র বিক্ষুব্ধ নেতা-কর্মীরা লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। 

এতে আমিসহ আমার কয়েকজন অফিসার ও কনস্টেবল আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com