বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে মোট আক্রান্ত ৯৯৭ জন আজ করোনা সনাক্ত ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬৯ জন।

বরিশালে মোট আক্রান্ত ৯৯৭ জন আজ করোনা সনাক্ত ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬৯ জন।

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৯৯৭ জনে। অদ্যাবধি এ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৬৯ জন রুগী। জেলায় মৃত্যুবরণ করেছে ১৩ জন ব্যক্তি।

আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মুলাদী উপজেলার বাসিন্দা ৫ জন, হিজলা উপজেলার বাসিন্দা ১ জন, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত বাংলাবাজার, রুপাতলী, মেডিকেল স্টাফ কোয়ার্টার, বটতলা বাজার, চৌমাথা, পুলিশ লাইন, বগুড়া রোড প্রত্যেক এলাকার বাসিন্দা ১ জন করে মোট ৭ জন, সিভিল সার্জন কার্যালয়ের ১ জন স্টাফ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৩ জন সদস্য, নৌ-পুলিশের ১ জন সদস্য, রেঞ্জ পুলিশের ১ জন সদস্যসহ মোট ১৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

আজ ১৬ জুন মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ১৯ জনের রিপোর্ট পরেজটিভ আসে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ১৯ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে।

পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ পর্যন্ত বরিশাল জেলায় ২৫৯ জন নারী এবং ৭৩৮ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ৫৩ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৭৬৩ জন, ৫০ থেকে তার উর্ধে ১৭৯ জন। আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ১৫ বছরের শিশু এবং ৫৭ বছরের বৃদ্ধ বয়সী রোগী রয়েছে।

বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ৭৮৪, সদর উপজেলা ১৭ জন (রায়পাশা কড়াপুর, শায়েস্তাবাদ-৩, টুংঙ্গীবাড়িয়া, চাঁদপুরা, জাগুয়া-৪, চরকাউয়া-৪ এবং চরমোনাই-৩), বাবুগঞ্জ ৩৬ জন, উজিরপুর ৩৫ জন, বাকেরগঞ্জে ২৯ জন, মেহেন্দীগঞ্জ ১৮ জন, মুলাদী ১৭জন, গৌরনদীতে ২০জন, বানারীপাড়া ২১জন, আগৈলঝাড়া ১২জন এবং হিজলা ৮ জনসহ মোট ৯৯৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের আজ ১ জনসহ মোট ১৩০ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

অদ্যাবধি এ জেলায় ১৩ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেন। মুলাদী উপজেলায় ২ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১ জন, বরিশাল মহানগরীর আলেকান্দা এলাকার ২ জন, রুপাতলী চান্দুর মার্কেট এলাকায় ১ জন, ভাটিখানা এলাকার ২ জন, রাহাত আনোয়ার হাসপাতালের ১ জন, বাজার রোড এলাকার ১ জন, বাবুগঞ্জ উপজেলায় ২ জন, গৌরনদী উপজেলায় ১ জন। গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com