সোমবার, ০৮ Jun ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
হত্যার হুমকি,ওমর সানির জিডি

হত্যার হুমকি,ওমর সানির জিডি

ডেস্ক নিউজ:

চিত্রনায়ক ওমর সানীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন প্রযোজক ইকবাল। হুমকি পেয়ে রাজধানীর গুলশান থানায় জিডি করছেন ওমর সানী। যার নম্বর ১৪০৬। ২১ মার্চ রাতে থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এ অভিনেতা। জিডিতে বাংলাদেশ ফিল্ম ক্লাবের বর্তমান সভাপতি ওমর সানী উল্লেখ করেন, রোববার (২১ মার্চ) রাত ১০টার দিকে ক্লাবের সদস্য ইকবাল সামান্য নাস্তা নিয়ে ক্লাব কর্মচারীর সঙ্গে অপ্রীতিকর ঘটনা শুরু করে। আমাকে গালাগাল এবং জীবননাশের হুমকি দেয়।

সময় সংবাদকে ওমর সানী বলেন, ও সেদিন ক্লাবে যে আচরণ করেছে তার প্রমাণ, ভিডিও আছে আমাদের কাছে। আমার ক্লাবের সদস্যরা সাক্ষী হিসেবে আছে। ক্লাবের নাস্তায় ডিমের দাম চেয়েছিল বিক্রেতা। কিন্তু না দিয়ে তার ওপর চড়াও হন ইকবাল। পরিস্থিতি শান্ত করতে গেলে আমার ওপরও ক্ষেপে যায় সে। উত্তেজিত হয়ে আমাকে, আমার মৃত মাকে নিয়ে গালি দেয়।

সানী আরও বলেন, সে কাঁটা চামচ নিয়ে ক্ষিপ্ত হয়ে তিনবার আমাকে আঘাত করার চেষ্টা করেছে। তাকে সবাই ফিরিয়েছে, নইলে কালই আমি মার্ডার হয়ে যেতে পারতাম। আমি এখনও শঙ্কিত। সে যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করে দিতে পারে। এই জন্য বাধ্য হয়ে আমি রাতেই জিডি করেছি।

এদিকে, ওমর সানী তার জিডিতে যা উল্লেখ করেছেন তা মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানান ইকবাল। তিনি দাবি করেন, ফিল্ম ক্লাবের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কথা বলায় তার নামে জিডি করেছেন ওমর সানী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com