বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আইসিউতে এখন ভাল আছেন কাজী হায়াৎ

আইসিউতে এখন ভাল আছেন কাজী হায়াৎ

ডেস্ক নিউজ:

রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। করোনা আক্রান্ত হওয়ার পর (১৬ মার্চ) হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে আইসিইউতে নেওেয়া হয়েছে তাকে। সোমবার (২২ মার্চ) দুপুরে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে কাজী মারুফ। এদিকে হাসপাতালে আইসিইউ থেকে ভিডিও বার্তায় দিয়েছেন কাজী হায়াৎ। দোয়া চেয়েছেন তিনি। নিজের ফেসবুকে ভিডিওটি শেয়ার করেছেন তার ছেলে কাজী মারুফ।

কাজী হায়াৎ বলেন, আমি এই মুহূর্তে আইসিউতে ভালো আছি। আমার জন্য দোয়া করবেন সবাই। হয়তো এ যাত্রায় বেঁচেও যেতে পারি। আল্লাহর কাছে আপনাদের দোয়া অবশ্যই গ্রহণযোগ্য হবে। মানুষের দোয়া, সারা বাংলাদেশের ভক্তদের দোয়া আমাকে বাঁচিয়ে রাখবে।

এর আগে ২ মার্চ করোনা প্রতিরোধের টিকা নিয়েছিলেন কাজী হায়াৎ। ৬ মার্চ করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর চিকিৎসকের পরামর্শে বাসায় তার চিকিৎসা চলছিল। বাবার অসুস্থতার খবর পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন কাজী মারুফ। বাবার জন্য দোয়া চেয়েছেন এ চিত্রনায়ক।

ঢাকাই সিনেমার খ্যাতিমান পরিচালক কাজী হায়াৎ। সহকারী পরিচালক হিসেবে ১৯৭৪ সালে ক্যারিয়ার শুরু করেন। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৭৯ সালে ‘দ্য ফায়ার’ সিনেমার মাধ্যমে। কাজী হায়াতের ৫০তম সিনেমা ‘বীর’। ২০২০ সালে মুক্তি পেয়েছিল এটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com