বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ব‌রিশা‌লে আবা‌সিক হো‌টেল এ‌রিনা থে‌কে যুব‌কের লাশ উদ্ধার

ব‌রিশা‌লে আবা‌সিক হো‌টেল এ‌রিনা থে‌কে যুব‌কের লাশ উদ্ধার

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

এবার বরিশালের সদর রোডস্থ এরিনা হোটেল থেকে ৩০ বছর বয়সি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মিরন হাওলাদার নামের ওই যুবকের লাশটি রোববার দুপুরে হোটেলের ৬০৮ নম্বর কক্ষ থেকে উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ।
কোতয়ালি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুম্মান জানান, এরিনা থেকে উদ্ধার মিরন হাওলাদারের পরিচয় ইতিমধ্যে নিশ্চিত হয়েছে পুলিশ। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সন্তান।
গতকাল শনিবার রাতে তিনি হোটেলটির ছয় তলার ৬০৮ নম্বর শিততাপ নিয়ন্ত্রিত কক্ষটি ভাড়া নেন।
হোটেল কর্মীরা জানায়, রোববার সকাল ১০টা পর্যন্ত যুবক রুমে দরজা না খোলায় ডাকা-ডাকি করেও সাড়া শব্দ পাওয়া যায়নি। পরবর্তীতে বেলা ১২টার দিকে তার মুঠোফোনে কল দিলে রিং হলেও ধরছিল না। এই বিষয়টি কোতয়ালি থানায় অবহিত করা হয়।
কিছুক্ষণ পরে ওসি নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গিয়ে কক্ষের দরজাটি ভেঙে দেখতে পান যুবকের মরদেহ বিছানার ওপর পড়ে আছে। এবং আশেপাশে নেশাজাতীয় বেশকিছু ওষুধের খোসা পড়ে রয়েছে।
পুলিশের ধারণা, যুবক মাত্রারিক্ত ঘুমের ও নেশাজাতীয় ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন।
ওসি নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এই বিয়োগান্তের ঘটনাটি অত্মহত্যা বলে মনে হচ্ছে। যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তবে কী কারণে যুবক আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন সেই তথ্য নিশ্চিত করতে পারেননি পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com